ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার |

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের সিংগাইরে টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, খেজুর বাগান ব্রিজের পাশে জ্যাট পেইন্টস কারখানার পিছনে স্থানীয় মো. হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে সকালে লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল পাঠান। 

এ সময় লাশের পরনে ছিল লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট। কোমরে অটোবাইকের চাবি, শার্টের পকেটে একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু টাকা ছিল। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি, চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি